News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশি অত্যাচার’, রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর
Image

পুলিশি অত্যাচার’, রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): “পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব”! পুলিশ-বিক্ষোভকারীদের দ্বৈরথের পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের রুখতে জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়তে থাকে পুলিশ। সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর সাফ কথা, বুধবার পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে যদি পুলিশ এই অত্যাচার বন্ধ না করে।

মঙ্গলবার সকালে চার ছাত্র নেতার গ্রেফতারি এবং পরে আন্দোলনকারীদের রুখতে পুলিশি ব্যবস্থার কড়া সমালোচনা করে কার্যত সরাসরি এই কর্মসূচিতে জড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী।

কোনও রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই নবান্ন অভিযানের ডাক দেয়। তবে প্রথম থেকে এই কর্মসূচিকে বাইরে থেকে সমর্থন করার কথা জানিয়েছিল বিজেপি। মঙ্গলবার সকালেই শুভেন্দু অধিকারী চার ছাত্র নেতার গ্রেফতারির কথা এক্স-হ্যান্ডেলে অভিযোগ করেন।

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top