News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টিতে অবরুদ্ধ পোখারি-কর্ণপ্রয়াগ সড়ক, পুরোলায় জলের নীচে সেতু
Image

ভারী বৃষ্টিতে অবরুদ্ধ পোখারি-কর্ণপ্রয়াগ সড়ক, পুরোলায় জলের নীচে সেতু

দেহরাদূন, ২৭ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেবভূমি উত্তরাখণ্ড। বৃষ্টিতে উত্তরাখণ্ডের নানা প্রান্তে জনজীবন কার্যত বিপর্যস্ত। উত্তরাখণ্ডের চামোলি জেলায় প্রবল বৃষ্টির কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে পোখারি-কর্ণপ্রয়াগ সড়ক। ভারী বৃষ্টিপাতের জন্য প্রায় এক সপ্তাহ ধরে জন্য পোখারি-কর্ণপ্রয়াগ রাস্তা বন্ধ হয়ে রয়েছে, পাহাড় থেকে গড়িয়ে আসছে পাথর, এর ফলে বেশ কয়েকটি গ্রাম তহসিল এবং ব্লক সদর থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।এদিকে, উত্তরাখণ্ডের পুরোলা অঞ্চলে ভারী বৃষ্টির কারণে জলের নীচে চলে গেল একটি গুরুত্বপূর্ণ সেতু। এই সেতুর মাধ্যমেই চারটি গ্রামের বাসিন্দারা চলাচল করেন। উত্তরকাশীর পুরোলা অঞ্চলে, ভারী বৃষ্টিপাতের ফলে কমল নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, সম্প্রতি নির্মিত একটি অস্থায়ী সেতু ডুবে গিয়েছে।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top