News Flash

  • Home
  • দিনের খবর
  • মমতাকে একনায়ক বললেন গৌরব ভাটিয়া, তৃণমূল নেত্রীর পলিগ্রাফ পরীক্ষার দাবি
Image

মমতাকে একনায়ক বললেন গৌরব ভাটিয়া, তৃণমূল নেত্রীর পলিগ্রাফ পরীক্ষার দাবি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘একনায়ক’ বলে আক্রমণ করলেন গৌরব ভাটিয়া। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েলের পলিগ্রাফ পরীক্ষার দাবি জানিয়েছেন তিনি।মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে গৌরব ভাটিয়া বলেছেন, “দেশে যদি কোনও একনায়ক থাকে, তবে সেই একনায়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়… সত্য বেরিয়ে আসা উচিত, তদন্তকারী সংস্থা সিবিআই-এর উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনারের পলিগ্রাফ পরীক্ষা করা। সত্যকে চাপা দেওয়া যায় না এবং সবচেয়ে বড় কথা এই যে, যতদিন এই লোকজন নিজেদের থাকবে এবং শিক্ষার্থীদের পিষে ফেলবে, সংবিধানকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে, এটা বরদাস্ত করা হবে না, এই ইস্যুটি জোরালোভাবে উত্থাপন করা হবে।”

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top