News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাঁতরাগাছিতে উত্তেজনা, চললো লাঠি-কাঁদানে গ্যাস-জলকামান
Image

ব্যারিকেড ভাঙার চেষ্টা, সাঁতরাগাছিতে উত্তেজনা, চললো লাঠি-কাঁদানে গ্যাস-জলকামান

কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড হয়। পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়া হয়।

অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। কোনা এক্সপ্রেসওয়েতে বসে পড়েন মিছিলকারীরা। হাওড়া ব্রিজেও শুরু হয় তুমুল অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ইটের আঘাতে সাঁতরাগাছিতে মাথা ফাটে র‌্যাফের এক জনের। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিক্ষোভকারীদের হঠাতে চলে পুলিশের জলকামান।

প্রসঙ্গত, নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের খাবার সরবরাহের কাজের সেই দায়িত্ব নিয়ে কলকাতায় আসার পথে হাওড়া থেকে নিখোঁজ হন বলে অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। নিখোঁজ ছাত্রদের পরিবার মঙ্গলবার সকালেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলার শুনানি হতে পারে বুধবার। আর মামলা দায়েরের পরই রাজ্য পুলিশের তরফে  সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়, অশান্তির ছক ছিল তাঁদের, সেই আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top