News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত কেন্দ্রের, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত কেন্দ্রের, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): লাদাখে পাঁচটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে পাঁচটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাঁসকর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং নামে নতুন জেলাগুলি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমৃদ্ধ ও বিকশিত লাদাখ গড়ার সিদ্ধান্তকে দৃঢ় করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পাঁচটি জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এই নতুন জেলা গঠনের ফলে এখানে সুশাসন আরও মজবুত হবে। মোদী সরকার লাদাখের মানুষের জন্য প্রচুর সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top