News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা কবলিত এলাকাবাসীর কথা মাথায় রেখে বড় বাজারের পূজো থেকে বিরত থাকছে মহামায়া ক্লাব
Image

বন্যা কবলিত এলাকাবাসীর কথা মাথায় রেখে বড় বাজারের পূজো থেকে বিরত থাকছে মহামায়া ক্লাব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ আগস্ট:
সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা হচ্ছে না বিলোনিয়া দক্ষিণ  মির্জাপুরের মহামায়া ক্লাবে। সম্পুর্ন রীতি নীতি নিয়ম রক্ষার্থে ছোট্ট আকারে দুর্গাপূজা করবে মহামায়া ক্লাব । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মহামায়া ক্লাব কর্তৃপক্ষ।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। সোমবার সকাল সাড়ে দশটায় বিলোনিয়া মহামায়া কালিবাড়ি প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেটের দূর্গা পূজা না করার সিদ্ধান্তের কথা জানান। ক্লাবের সদস্যদের চাঁদা দিয়ে হবে নিয়ম রক্ষার্থে দূর্গা পূজা।  বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে মাছ চাষী পশু পালক সহ অন্যান্য ছোট ছোট ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। এছাড়াও অনেক মানুষের মাথা গোঁজার বাসস্থান ও ভূপাতিত হয়ে গেছে।

ফলে আগামী পাঁচ থেকে ছয় মাস আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে মানুষের উপর।  দূর্গাপূজার কারণে বাড়তি আর্থিক বোঝার চাপ না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে মহামায়া বড় বাজেটের দূর্গা পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মানুষের এই দুর্যোগের সময় যেন বাড়তি চাঁদার চাপ না পড়ে তার জন্য আহ্বান রাখেন মহামায়া ক্লাবের সম্পাদক রাজু নাথ।  সম্পাদক ছাড়াও ছিলেন ক্লাব সভাপতি বাবুল দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top