News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান টানা ৪ বার শীল্ড জয় এগিয়ে চলো সংঘের 
Image

ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান টানা ৪ বার শীল্ড জয় এগিয়ে চলো সংঘের 

এগিয়ে চলো সঙ্ঘ-‌৩                                                                                  রামকৃষ্ণ ক্লাব-‌২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট।। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে উত্তেজনার বারুদে ঠাসা ফাইনালে ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ ৩-২ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে ফের শিল্ড হাতে তুললেন বুদ্ধ দেববর্মা-‌রা। এনিয়ে টানা ৪ বার শীল্ড জয় করলো মেলারমাঠের ঐতিহ্যবাহী ক্লাবটি। ত্রিপুরার ফুটবল ইতিহাসে বেনজির সম্মান পেয়েছে এগিয়ে চলো সংঘ। প্রথম কোনও ক্লাব টানা ৪ বার রাখাল মেমোরিয়াল ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে শীল্ড ঘরে তুলতে পেরেছে। ২০২৩-এ শীল্ড বিজয়ের দুর্দান্ত হ্যাটট্রিকের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন রেকর্ড গড়েছে এগিয়ে চলো সংঘ। ‌আক্রমণ প্রতি আক্রমণের ফাইনালে গোলের সূচনায় বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এগিয়ে চলো সঙ্ঘকে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-১ গোলে এগিয়েছিল। এগিয়ে চলো সংঘের পক্ষে সত্যম, শ্যাম ও সুরজ গোল তিনটি করেন। রামকৃষ্ণের পক্ষে সৌম্যজিৎ সিং ও পহর কুমার জমাতিয়া একটি করে গোল করে। বিরতির পর কিছুটা পরিকল্পিত ফুটবল খেলতে থাকে রামকৃষ্ণের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে রামকৃষ্ণের পক্ষে পহর কুমারের গোলে ব্যবধান কমলেও শেষ পর্যন্ত বাজিমাৎ করে এগিয়ে চলো সংঘ। খেলায় অসদাচরণের দায়ে রেফারি ফুটবলারকে হলুদ এবং লাল কার্ডও দেখাতে হয়। খেলা শেষে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। চ্যাম্পিয়ন দল এগিয়ে চলো সংঘকে সুদৃশ্য ট্রফি এবং প্রাইজ মানি ৬০ হাজার টাকা, রানার্স রামকৃষ্ণ ক্লাবকে ট্রফি সহ ৪০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। ফেয়ার প্লে ট্রফি লাল বাহাদুর ব্যয়ামাগার পেয়েছে। সর্বাধিক গোলদাতার সৌম্যজিৎ সিং সহ ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন প্রীতম হোসেন।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top