News Flash

  • Home
  • খেলা
  •  বার পুজো দিয়ে প্রস্তুতি শুরু করলো ফরওয়ার্ড 
Image

 বার পুজো দিয়ে প্রস্তুতি শুরু করলো ফরওয়ার্ড 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।রাখাল শীল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের লড়াই শেষ হতেই, এবার শুরু হতে চলেছে চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে চলছে এখন অংশগ্রহণকারী দলগুলির মধ্যে জোরদার প্রস্তুতি। যদিও লীগে অংশ নিতে যাওয়া দলগুলির মধ্যে অধিকাংশ দলই অংশ নেয় নক আউট টুর্নামেন্টে। একমাত্র যেন এবছর ব্যতিক্রম ছিল রাজ্য ফুটবলের ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব ফরওয়ার্ড। ফুটবলারদের অনুপস্থিতির কারণে এবছর নক আউটে অংশ নিতে পারেনি ফরওয়ার্ড ক্লাব। তাই সরাসরি  ফরওয়ার্ড অংশ নেবে লীগ আসরে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে সামনে রেখে বার পূজা দিয়েই শুরু করল ফরওয়ার্ড তাদের অনুশীলন। সোমবার আগরতলার নেতাজি স্কুল মাঠে ধর্মীয় রীতিনীতি মেনেই অনুষ্ঠিত হলো বার পূজা। এবছর মনিপুরের এক ঝাঁক ফুটবলারকে নিয়েই দল গঠন করেছে ফরওয়ার্ড। দলে মনিপুরের ফুটবলার রয়েছেন ১৪ জন। এছাড়া মিজোরামের একজন এবং স্থানীয় ফুটবলার রয়েছেন ৭ জন। মণিপুরের প্রশিক্ষক সুনীল কুমারের তত্ত্বাবধানেই ফুটবলাররা ময়দানে নামবেন। সহকারি প্রশিক্ষক হিসেবে রয়েছেন রাজ্যের প্রাক্তন ফুটবলার প্রণব সরকার। ট্রফি দখলের পাশাপাশি ফুটবলারদের ভালো খেলা উপহার দেয়ার প্রত্যাশা নিয়েই এ বছর ময়দানে নামবে ফরওয়ার্ড ক্লাব। এমনটাই জানালেন ক্লাবের সম্পাদক পার্থসারথি গুপ্ত।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top