News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা  পুর নিগমের  ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে তৃতীয় বর্ষ শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন হবে এবারও, জানালেন মেয়র
Image

আগরতলা  পুর নিগমের  ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে তৃতীয় বর্ষ শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন হবে এবারও, জানালেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট:
প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলা  পুর নিগমের  ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে তৃতীয় বর্ষ শারদ সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সোমবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

আগরতলা পুর নিগম ৩৯ নং পুর ওয়ার্ডের উদ্যোগে বিগত দুই বছরের মত এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলছে শহর দক্ষিনাঞ্চল ভিত্তিক ৩য় শারদ সম্মান। সোমবার ৩৯ নং ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে  মেয়র  দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষনা দেন ৩৯ নং ওয়ার্ড পারিষদ  অলক রায়। মেয়র এর হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের।

এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মন্ডপসজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খলপুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার। সাথে অবশ্যই থাকছে সেরার সেরা পুরস্কার।

৩৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিনাঞ্চলের সমস্ত রেজিস্টার ভুক্ত ক্লাব, সংস্থা এবং পুজো কমিটি গুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবার জন্য বিশেষ ভাবে আহ্বান জানানো হয়েছে। বিগত দুই বছরের মত এবছরও এই শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া প্রত্যাশা করছে ৩৯নং ওয়ার্ড। আগামী ২রা সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ৩৯নং ওয়ার্ড অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা করা যাবে।

Releated Posts

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top