News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃসাহসিক চুরি পানিসাগরে, লক্ষাধিক টাকা নগদ অর্থ সহ  স্বর্ণালংকার নিয়ে পালায় চোর
Image

দুঃসাহসিক চুরি পানিসাগরে, লক্ষাধিক টাকা নগদ অর্থ সহ  স্বর্ণালংকার নিয়ে পালায় চোর

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২৬ আগস্ট:
দু:সাহ‌সিক চুরির ঘটনা সংঘ‌টিত হ‌য়ে‌ছে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ গ্রা‌মের গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে। 

ঘটনার বিবরনে জানা যায়, প্রতিদিনের মত দেবব্রত দাস সহ উনার মা ও স্ত্রী সন্তান রাতে খাবার দাবা‌রের পর ঘু‌মি‌য়ে পড়েন। রাত্রি প্রায় তিন টার সময় উনার বয়স্ক মা ঘুম থেকে জেগে উঠলে দেখতে পান যে ঘরের সব কয়টি দরজা খোলা ।

তি‌নি  চিৎকার কর‌লে বা‌ড়ির অন‌্যরা জে‌গে উ‌ঠে দে‌খেন যে বারান্দার গ্রিলও খোলা অবস্থায় র‌য়ে‌ছে।ততক্ষ‌নে চো‌রেরা মোবাইল ফোন সহ নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ,১২ থেকে ১৪ ভরি স্বর্ণ অলংকার হা‌তি‌য়ে গা ঢাকা দি‌য়ে‌ছে।

এ কা‌ন্ডে তদ‌ন্তে না‌মে পানিসাগর থানার পু‌লিশ সহ এস‌ডি‌পিও ও এস‌পি। কাউ‌কে  গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।  এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে।

Releated Posts

আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সোনামুড়ায় গ্রেফতার দুই যুবক

সোনামুড়া, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরা পুলিশের সঙ্গে বিএসএফের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার…

ByByNews Desk Sep 12, 2026

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top