বিহার শরীফ, ২৫ আগস্ট (হি.স.) : রবিবার সকালে ইসলামপুর থানার কাবাই গ্রামে পুকুরে ডুবে ১১ বছরের এক নাবালক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম শাহানবাজ। সে ইসলামপুর ব্লকের মালভিগাহা গ্রামের বাসিন্দা। পরিবারের তরফে জানা গেছে, রবিবার সকালে সে তার বন্ধুদের সাথে পুকুরে হাত-পা ধোওয়ার সময় ভারসাম্য হারিয়ে পুকুরের জলে পড়ে ডুবে যায়। ঘটনাটি দেখে সেখানে কর্মরত শ্রমিকরা গ্রামবাসীকে খবর দেন। শিশুটির দেহ নদীতে ভাসতে দেখে ইসলামপুর থানার পুলিশকে খবর দেয় গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।



















