News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ–প্রশাসন
Image

মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ–প্রশাসন

বালুরঘাট, ২৪ আগস্ট (হি. স.) :  আর জি করের ঘটনার পর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরও উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ–প্রশাসন। ইতিমধ্যে বালুরঘাট জেলা হাসপাতালে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাতে বালুরঘাট  শহর কতটা নিরাপদ তা সরেজমিনে খতিয়ে দেখলেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ।শুক্রবার মধ্যরাতে বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড, শ্মশান, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি ভবন চত্বর ঘুরে দেখেন তিনি৷ ডিএসপি হেড কোয়ার্টারের সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। ছিল মহিলা পুলিশও। হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকাও ঘুরে দেখা হয়। হাসপাতাল চত্বরে কর্তব্যরত পুলিশকর্মীদের আরও সজাগ থাকতে বলেন তিনি। হাসপাতালে কর্মরত মহিলা কর্মীদের সঙ্গেও কথা বলেন। এই সারপ্রাইজ ভিজিট মাঝেমধ্যেই চলবে বলে জানিয়েছেন ডিএসপি হেড কোয়ার্টার।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top