News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণে-তে অবস্থান বিক্ষোভ এনসিপি-এসসিপি-র, শিন্ডে সরকারকে তোপ পওয়ারের
Image

পুণে-তে অবস্থান বিক্ষোভ এনসিপি-এসসিপি-র, শিন্ডে সরকারকে তোপ পওয়ারের

পুণে, ২৪ আগস্ট (হি.স.): বদলাপুরের ঘটনার প্রতিবাদে শনিবার মহারাষ্ট্রে অবস্থান বিক্ষোভে বসল এনসিপি-এসসিপি। শনিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাবেন এনসিপি-এসসিপির নেতারা। অবস্থান বিক্ষোভে ছিলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার, দলের সাংসদ সুপ্রিয়া সুলে প্রমুখ।শরদ পওয়ার বলেছেন, “মহারাষ্ট্রে এমন কোনও দিন নেই যেদিন নারীর প্রতি অত্যাচারের কোনও খবর নেই…সরকারের উচিত এই ঘটনাকে গুরুত্ব সহকারে নেওয়া, সরকার বলছে বিরোধীরা রাজনীতি করছে, এটাকে রাজনীতি বলাতেই বোঝা যাচ্ছে সরকার কতটা সংবেদনশীল হয়।” সুপ্রিয়া সুলে বলেছেন, “রাজ্যে নারীর প্রতি অত্যাচারের ঘটনা বাড়ছে…মানুষের মধ্যে পুলিশের ভয় নেই। সরকারের নিন্দা জানাই। কেউ কেউ বলেন, যারা বদলাপুরে জড়ো হয়েছিল তারা বাইরের লোক। আমি বলতে চাই তারা সবাই ভারতীয় ছিল। এমন অসংবেদনশীল সরকার আমি কখনও দেখিনি… অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না।”

Releated Posts

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026

বিহারে যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস): বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার ভোর প্রায় ৩টা ২৫…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top