নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : জাতীয় রাজধানী দিল্লি আবারও তুমুল বৃষ্টিতে ভিজলো। শুক্রবার দুপুরের পর থেকে প্রবল বৃষ্টি হয় দিল্লির আর কে পুরম, মুনির্কা, ধৌলা কুয়ান, মোতিবাগ প্রভৃতি এলাকায়। প্রবল বৃষ্টিতে দিল্লির মোতিবাগ-সহ বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে গিয়েছে। স্বস্তির বর্ষণে রাস্তায় জল জমে ভোগান্তি বেড়েছে দিল্লিবাসীর। রাস্তায় জল জমে যাওয়ায় অত্যন্ত ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। দিল্লির গতি আচমকাই মন্থর হয়ে যায় রাজধানীতে। ভারী বৃষ্টিপাতের ফলে ধৌলা কুয়ান ফ্লাইওভারের কাছে জল জমে যায়, রাস্তায় জমে থাকা জল থেকেই যাতায়াত করেন পথচারীরা।

প্রবল বৃষ্টি জাতীয় রাজধানীতে, স্বস্তির বর্ষণে রাস্তায় জল জমে ভোগান্তি
Releated Posts
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…
১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…


















