News Flash

  • Home
  • দিনের খবর
  • কল্যাণী এইমস-এ পরিষেবায় যোগ দিলেন চিকিৎসকরা
Image

কল্যাণী এইমস-এ পরিষেবায় যোগ দিলেন চিকিৎসকরা

নদিয়া, ২৩ আগস্ট (হি.স.): আর জি কর হসপিটালের ঘটনায় গত ১১ দিন ধরে  প্রতিবাদে সামিল হয়েছিল নদিয়ার কল্যাণী এইমস। এবার সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে শুক্রবার থেকে ওপিডি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র রেসিডেন্ট থেকে ইন্টার্ন চিকিৎসকরা।

কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য রাজ্যসহ রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রোগীরা ভিড় জমান। এই কয়েকদিনও মানুষের ভিড় ছিল অব্যাহত।  গত মঙ্গলবারই আন্দোলনকারী চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে, কাজে ফেরার আবেদনও জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবারও বৃহস্পতিবার তিনি একই অনুরোধ করেন।

তারপরই কল্যাণী এইমস-এ চিকিৎসকরা কাজে ফেরার সিদ্ধান্ত নিলেন।

Releated Posts

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top