News Flash

  • Home
  • দিনের খবর
  • আইনজীবীদের ফি বাবদ রাজ্যের খরচ নিয়ে শ্বেতপত্র চাওয়ার প্রস্তাব তথাগতেরঅশোক সেনগুপ্ত
Image

আইনজীবীদের ফি বাবদ রাজ্যের খরচ নিয়ে শ্বেতপত্র চাওয়ার প্রস্তাব তথাগতেরঅশোক সেনগুপ্ত

কলকাতা, ২২ আগস্ট (হি.স.): “পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে উকিলের ফি বাবদ কত টাকা খরচ করেছে সে বিষয়ে শ্বেতপত্র চাওয়া হোক।” এক্স-বার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিজেপির বিধানসভা সংসদীয় দলের, বিশেষত নেতা শুভেন্দু অধিকারীর প্রতি আবেদন: আজ পর্যন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে অনুসন্ধানের দায়িত্ব তুলে দেওয়া,  কর্মচারীদের ও শিক্ষকদের ভাতা, নিয়োগ ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে উকিলের ফি বাবদ কত টাকা খরচ করেছে সে বিষয়ে শ্বেতপত্র চাওয়া হোক।”

বস্তুত, তৃণমূল সরকারের প্রথম থেকে এত মামলায় জড়িয়ে পড়েছে সরকার, যা নিয়ে নানা সময়ে চর্চা হয়েছে। অধিকাংশ মামলাতেই সরকার হেরে গিয়েছে। প্রশ্ন উঠেছে এই ক্ষেত্রে সরকারি অর্থের অপব্যবহার নিয়ে। কিছুকাল আগে উপাচার্য নিয়োগ নিয়েবিশ্ববিদ্যালয়সমূহের আচার্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করে রাজ্য। এই খাতে টাকা বরাদ্দ নিয়েও বিতর্ক হয়।

প্রসঙ্গত, বিজেপির আইনজীবী-নেত্রী সুস্মিতা সাহা দত্তের মতে, “সরকার টাকা দিলেও বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে হস্তক্ষেপ করতে পারবে না, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে।” তাঁর ব্যাখ্যা, রাজ্য সরকারি প্যানেলের আইনজীবীরা রাজ্যের হয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্বশাসিত বিশ্ববিদ্যালয় যে সব সময় সরকারের তালে তাল মিলিয়ে চলবে, তা নয়। তাই সরকারি আইনজীবীদের পরামর্শ নিলে বা নিয়োগ করলে বিশ্ববিদ্যালয়ের আইনি পদক্ষেপের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকবে।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top