News Flash

  • Home
  • দিনের খবর
  • বালুরঘাট জেলা হাসপাতালে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা ও মহিলা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
Image

বালুরঘাট জেলা হাসপাতালে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা ও মহিলা পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত

বালুরঘাট, ২২ আগস্ট (হি.স.): বালুরঘাট জেলা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তা বৃদ্ধির দাবিতে বুধবার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভের পরে বৃহস্পতিবার সকালে বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করেন জেলার  মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা।

পরিদর্শনের পর, মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের সাথে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সুপার স্পেশালিটি হাসপাতালের অব্যবহৃত ঘরগুলি তালাবদ্ধ করে রাখা হবে। এছাড়াও, মহিলা ডাক্তার ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা বসানো হবে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে মহিলা পুলিশ ও সিকিউরিটি গার্ড মোতায়েন করা হবে।

প্রতিদিন হাসপাতালে আসা রোগীদের মধ্যে কেউ যাতে মত্ত অবস্থায় না থাকে, তা নিশ্চিত করতে অ্যালকোহল ডিটেক্টর মেশিনও বসানোর সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদী, এই সমস্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে হাসপাতালের নিরাপত্তা আরও সুরক্ষিত হবে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হবে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top