News Flash

  • Home
  • দিনের খবর
  • ইউক্রেন সংঘাতের সময় শিক্ষার্থীদের উদ্ধারে পোল্যান্ডের সাহায্য ভারত ভুলতে পারবে না : প্রধানমন্ত্রী
Image

ইউক্রেন সংঘাতের সময় শিক্ষার্থীদের উদ্ধারে পোল্যান্ডের সাহায্য ভারত ভুলতে পারবে না : প্রধানমন্ত্রী

ওয়ারশ, ২২ আগস্ট (হি.স.): ইউক্রেন সংঘাতের সময় ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে পোল্যান্ডের সাহায্য ভারত কখনই ভুলতে পারবে না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পোল্যান্ডের ওয়ারশতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ওয়ারশ শহরে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী টাস্ককে ধন্যবাদ জানাতে চাই। আপনি দীর্ঘকাল ধরে ভারতের বন্ধু ছিলেন এবং ভারত ও পোল্যান্ডের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে আপনার বিশাল অবদান রয়েছে। এখন ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পোল্যান্ড সফরে এসেছেন। আমি আমার তৃতীয় মেয়াদের শুরুতে এই সুযোগ পেয়েছি। এ জন্য আমি পোল্যান্ডের সরকার ও জনগণকে ধন্যবাদ জানাতে চাই। ২০২২ সালে ইউক্রেন সংঘাতের সময় ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে আপনারা যে সাহায্য করেছেন, তা ভারতের মানুষ কখনই ভুলতে পারবে না।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃস্পতিবার ওয়ারশের চ্যান্সেলারিতে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। যৌথ বিবৃতিতে পোলান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, “সমগ্র বিশ্ব ভারতের প্রশংসা করে, কারণ ভারতের সরকার অত্যন্ত গণতান্ত্রিক। আবারও, আমি আপনার নির্বাচনী বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। এটা খুবই সন্তোষজনক। আমিও জানি আপনাদের দেশে সরকার জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচিত হয়।”

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top