News Flash

  • Home
  • দিনের খবর
  • শান্তিপুরে ভাগীরথী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

শান্তিপুরে ভাগীরথী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নদীয়া, ২২ আগস্ট (হি.স.): নদীয়ার শান্তিপুরে ভাগীরথী নদীর ঘাট থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার সকালে শান্তিপুর মহাশ্মশান সংলগ্ন অস্থি ভাসানোর ঘাটে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি ভাসতে দেখে তৎক্ষণাৎ শান্তিপুর থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে, মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও অজানা। শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যে মৃতের পরিচয় জানার জন্য খোঁজ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহটি রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃতের পরিবারের সন্ধান পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সকালে নদীতে এই ধরনের ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন এবং ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top