News Flash

  • Home
  • দিনের খবর
  • গর্ভবতী হাতিকে হত্যার প্রতিবাদে শুক্রবার পশুপ্রেমী সংগঠনের সমাবেশ
Image

গর্ভবতী হাতিকে হত্যার প্রতিবাদে শুক্রবার পশুপ্রেমী সংগঠনের সমাবেশ

দুর্গাপুর, ২২ আগস্ট (হি.স.): সম্প্রতি ঝাড়গ্রামে একটি মা হাতির পিঠে জ্বলন্ত শলাকা বিঁধিয়ে খুন করা হয়েছে। গর্ভবতী ওই হাতিকে হত্যার প্রতিবাদে ও বিচার চেয়ে শুক্রবার বিকেলে পথে নামছে দুর্গাপুরের একাধিক পশুপ্রেমী সংগঠন।

প্রান্তিকা মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার জন্য স্থানীয় সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। ওই মিছিলে আর জি করে চিকিৎসক খুনের বিচারের দাবিও তোলা হবে। প্রতিবাদ মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই। চলছে ব্যানার ও প্ল্যাকার্ড তৈরির কাজ।

মিছিলে অংশ নেওয়ার জন্য প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে। মিছিল নিয়ে কথা হয়েছে পুলিশ-প্রশাসনের সঙ্গেও। মিছিল থেকে স্লোগান উঠবে, হাতি হত্যা বন্ধ করো, মা ও গর্ভবতী হাতিকে রক্ষা করো। সম্প্রতি ঝাড়গ্রামে এক মা হাতিকে লক্ষ্য করে জ্বলন্ত শলাকা ছোঁড়া হয়। জ্বলন্ত শলাকাটি ওই হাতিটির পিঠে গেঁথে যায়। যন্ত্রণায় দীর্ঘক্ষণ ছটফট করে হাতিটি। বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন বন দফতরের কর্মীরা।

হাতিটির মৃত্যুর পর শুরু হয় তদন্ত। এখনও পর্যন্ত ওই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরই প্রতিবাদে সরব হন পশুপ্রেমীরা। প্রতিবাদে যোগ দেন বহু মানুষ।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top