News Flash

  • Home
  • দিনের খবর
  • আলোর শহরে নামল আঁধার, প্রয়াত চন্দননগরের আলোকশিল্পী বাবু পাল
Image

আলোর শহরে নামল আঁধার, প্রয়াত চন্দননগরের আলোকশিল্পী বাবু পাল

চুঁচুড়া, ২১ আগস্ট (হি.স.): আঁধার নামল ‘আলোর শহর’ চন্দননগরে। প্রয়াত হয়েছেন বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল। চন্দননগরের আলো মানেই বাবু পাল। তাঁর আলো ছাড়া চন্দননগরের জগদ্ধাত্রীপুজো যেমন হয় না, তেমনই হয় না কলকাতার অনেক দুর্গাপুজোও। শুধু তাই নয় রাজ্যের গণ্ডী ছাড়িয়ে ভিনরাজ্য এমনকী বিদেশেও আলোর হাত ধরে নিজের পরিচিতি বানিয়েছেন সুপ্রিম কুমার পাল ওরফে বাবু পাল। মঙ্গলবার গভীর রাতে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলোর জগতের এই দিকপাল শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাসকে। নানা ধরনের আলোর সাজের মাধ্যমে চন্দননগরের আলোকে প্রথম বিশ্বের দরবারে তুলে ধরেন তিনিই। আর শ্রীধর দাসের পর বাবু পাল তাঁর নিজস্ব সৃজনশীলতায় চন্দননগরের আলোকে এক অন্য পর্যায়ে নিয়ে যান। সর্বত্রই আলোর বিষয়ে এককথায় ডাক পড়ত বাবু পালের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চন্দননগরে। শোকস্তব্ধ শিল্পজগৎ সহ গোটা বাংলাও।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top