News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি বিমানবন্দরে ভিনেশকে উষ্ণ অভ্যর্থনা, কেঁদে ফেললেন কুস্তিগীর
Image

দিল্লি বিমানবন্দরে ভিনেশকে উষ্ণ অভ্যর্থনা, কেঁদে ফেললেন কুস্তিগীর

নয়াদিল্লি, ১৭ আগস্ট (হি.স.): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হল কুস্তিগীর ভিনেশ ফোগাটকে। জমকালো অভ্যর্থনার মাঝেই কেঁদে ফেলেন ভিনেশ। হাতজোড় করে সবাইকে প্রণাম করেন তিনি। প্যারিস অলিম্পিকে সেমিফাইনাল জিতে পদক নিশ্চিত করেই ফেলেছিলেন ভিনেশ ফোগাট। বিশ্বচ্যাম্পিয়ন সুসাকিকে পরাজিত করে চুপ করিয়ে দিয়েছিলেন সমালোচকদের। কিন্তু ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় পদক এল না ভারতে। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে রুপোর পদকের জন্যও আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। এরপর শনিবার সকালে মাতৃভূমিতে ফিরলেন ভিনেশ ফোগাট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে তাঁকে জমকালো স্বাগত জানানো হয়। বজরং পুনিয়া, সাক্ষী মালিক তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ভিনেশ ফোগাট বলেছেন, “আমি সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানাই, আমি খুবই ভাগ্যবান।” সাক্ষী মালিক বলেছেন, “ভিনেশ দেশের জন্য যা করেছে, খুব কম মানুষই তা করে। তাঁর আরও সম্মান এবং প্রশংসা পাওয়া উচিত।” কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, “দেশবাসী তাঁকে অসামান্য ভালবাসা দিচ্ছে।”

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top