News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক খুনের প্রতিবাদে উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল
Image

শিক্ষক খুনের প্রতিবাদে উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৭ আগস্ট: শিক্ষক অভিজিৎ দে-কে পিটিয়ে হত্যা, কলকাতায় ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষন করে খুন এবং উদয়পুর মহকুমার মহারানীর কোয়াইমুড়াতে ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষনকান্ডের প্রতিবাদে সরব হয়েছে উদয়পুরে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। এদিন ডি ওয়াই এবং আই, এসএফআই, টি এস ইউ ও টি ওয়াই এফ আই যৌথ উদ্যোগে ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরর্বতী সময়ে রাধাকিশোরপুর থানা ঘেরাও করেন কর্মী সমর্থকরা।

সংগঠনের এক কর্মী জানিয়েছেন, গত ৮ আগস্ট উদয়পুরের শিক্ষক অভিজিৎ দে-কে বিজেপির দূর্বত্তরা পিটিয়ে হত্যা করেছেন। তাছাড়া, উদয়পুর মহকুমার মহারানীর কোয়াইমুড়াতে ১৬ বছরের নাবালিকাকে গণধর্ষণের শিকার হয়েছে। পাশাপাশি কলকাতার আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে আজ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন যথাক্রমে ডি ওয়াই এবং আই, এসএফআই, টি এস ইউ ও টি ওয়াই এফ আই যৌথ উদ্যোগে উদয়পুরে বিক্ষোভ মিছিলে করা হয়েছে। 

সংগঠনের দাবি, অতিসত্বর ঘটনাগুলির সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top