News Flash

  • Home
  • দেশ
  • হাতির আক্রমণে মৃত্যু এক ঝাড়গ্রামে চাঞ্চল্য
Image

হাতির আক্রমণে মৃত্যু এক ঝাড়গ্রামে চাঞ্চল্য

 ঝাড়গ্রাম ১৬ ই আগস্ট, (হি. স.) স্বাধীনতা দিবসের দিন সকালে দু’টি শাবক নিয়ে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ে পাঁচটি হাতির দল। এরপর ওই এলাকার বাসিন্দা অনুপ মল্লিককে হাতি শুঁড়ে তুলে আছাড় মারে। এরপরতাঁকে ঝাড়গ্রাম মেডিক্যালে নিয়ে যাওয়া হলে  চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। এরপর ওই দলছুট হাতিকে ধরমপুরের শাল জঙ্গলে বন দফতরের উদ্যোগে ঘুমপাড়ানি গুলি মারা হয়। ঠিক হয়েছে হাতিটিকে অন্য জঙ্গলে ছাড়া হবে। তাছাড়া হুলা পার্টির সদস্যদের রডের আঘাতে আরও এক হাতিকে জখম করা হয়। এনিয়ে গতকাল এবং আজ দিনভর তুলকালাম কাণ্ড ঝাড়গ্রাম  শহরে।ডিএফও উমর ইমাম বলেছেন, “শাবক-সহ পাঁচটি হাতির একটি দল ঝাড়গ্রামে ঢুকে পড়েছে। হাতির হানায় এক জনের মৃত্যু হয়েছে। এখন চারটি হাতি এক জায়গার থেকে ঘুরে বেড়াচ্ছে। তাদের দিকে বনদফতরের  কর্মীরা লক্ষ্য রাখছে। দল ছুট হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়েছে।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top