News Flash

Image

বিশালগড়ে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ আগস্ট: ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইমারজেন্সি ব্লাড সার্ভিস এবং বিশালগড়ের বাপ্পীরাজ ফার্নিচারের যৌথ ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

ইমারজেন্সি ব্লাড সার্ভিস এবং বাপ্পিরাজের কর্মকর্তারা উক্ত রক্তদান শিবিরের  আয়োজন করেন।রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য তপন দাস, বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল সাহা, সম্পাদক বাবুল দেবনাথ, বিশালগড় প্রেস ক্লাবের  সভাপতি ভবতোষ ঘোষ সহ আমন্ত্রিত অতিথিগন।

শিবিরে ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায়  রক্ত দান করতে উপস্থিত ছিলেন। উদ্বোধক  বিধায়ক সুশান্ত দেব বলেন  রক্তদান পবিত্র কাজ । এ ধরনের সেবামূলক পবিত্র কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে কাজ করলে এই সমাজ একদিন সুস্থ সুন্দর হয়ে উঠবে। উল্লেখ্য ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ ২০১৯ সাল থেকে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে কাজ করছে। পশ্চিমবঙ্গ, আসাম এবং প্রতিবেশী বাংলাদেশেও ইবিএস গ্রুপের সদস্য রয়েছে। যখনই কারোর রক্তের প্রয়োজন হয় এই গ্রুপের সদস্যরা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে রক্ত দান করেন।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top