News Flash

৩.৭ তীব্রতার ভূমিকম্প মেঘালয়ের পূৰ্ব জয়ন্তিয়া জেলায়

গুয়াহাটি, ১৪ আগস্ট (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপেছে মেঘালয়ের পূৰ্ব জয়ন্তিয়াপাহাড় জেলা। আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিট ২২ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ৩.৭ ধরা পড়েছে। এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই খবর দিয়ে যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, ভারতীয় সময় আজ সকাল ১০:৫৫:২২টায় সংঘটিত ৩.৭ তীব্রতার ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের পূৰ্ব জয়ন্তিয়াপাহাড় জেলার ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৫.২৩° উত্তর অক্ষাংশ এবং ৯২.৪২° পূর্বে।এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২৬ জুন রাত ৯-টা ৫৪ মিনিটে ৩.২ তীব্রতার ভূমিকম্প সংঘটিত হয়েছিল অসমের কারবি আংলং জেলায়। তার আগে গত ৯ জুন প্রতিবেশী অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ৩.৮ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছিল। এছাড়া গত ১০ জুন ভোররাত ২:২৩টায় মেঘালয়ের পশ্চিম খাসিপাহাড় জেলায় ৩.৩ তীব্রতার ভূমিকম্প হয়েছিল।

Releated Posts

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top