News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা সরকারি সন্ত্রাসের ভয়াবহ সত্য : রবিশঙ্কর প্রসাদ
Image

পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা সরকারি সন্ত্রাসের ভয়াবহ সত্য : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সোমবার দিল্লিতে এক সাংবাদিক সম্মলেনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “মমতা জি, আপনার শাসনে বাংলায় কী হচ্ছে? একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হলো, নৃশংসতার সীমা অতিক্রম করা হলো, এর সুষ্ঠু তদন্ত হবে কি?”বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, “এখন সারাদেশের চিকিৎসকরা ধর্মঘট করছেন। মমতা জি, আপনার সরকারে আমরা ইতিমধ্যেই জানি নির্বাচনের সময় বিরোধীদের কী হয়। সেখানে ডাক্তার কন্যাদের সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে, সে বিষয়েও কি একই কথা বলবেন? বাংলায় যা ঘটছে তা সরকারি সন্ত্রাসের ভয়াবহ সত্য। আমরা সিবিআই তদন্ত দাবি করছি, যা সেখানকার বিজেপি চেয়েছে। মমতা জি, আপনি বারবার সিবিআই থেকে পালিয়ে বেড়াচ্ছেন, অন্তত একজন মৃত ডাক্তারের নৃশংস খুনের বিচার প্রদান করুন।”

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top