News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শ্রাবণের চতুর্থ সোমবা‌রও পাথারকা‌ন্দির বি‌ভিন্ন ম‌ন্দি‌রে শিবভক্ত‌দের ভিড়
Image

শ্রাবণের চতুর্থ সোমবা‌রও পাথারকা‌ন্দির বি‌ভিন্ন ম‌ন্দি‌রে শিবভক্ত‌দের ভিড়

পাথারকা‌ন্দি (অসম), ১২ আগস্ট (হি.স.) : মহা‌দে‌বের জন্মমাস বলে প‌রি‌চিত শ্রাবণ মা‌সের চতুর্থ সপ্তা‌হের সোমবারও পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার সবকয়টি চা বাগান ও ব‌স্তি এলাকার ম‌ন্দি‌রে ম‌ন্দি‌রে শিবভক্ত‌দের ভিড় উপচে পড়েছে।

অন্যান্য সপ্তা‌হের মতো আজ সোমবার কাক‌ভো‌রে শিবভক্তরা স্নান ক‌রে গৈরিক বসন পরে কাঁধে ‘কাবেরি’ (বাঁক), হা‌তে ঘ‌টি নি‌য়ে সূর্যোদ‌য়ের আগেই সুসজ্জিত র‌থের সা‌থে পা‌য়ে হেঁটে ভোলে-ব্যোম ধ্ব‌নি দিতে দিতে মা‌তোয়া‌রা হ‌য়ে দূরদূরান্ত থে‌কে প‌বিত্র জল সংগ্রহ ক‌রে ফুল, বিল্বপত্র, দুগ্ধ, মধু স‌মেত নিজ নিজ এলাকার ম‌ন্দি‌রে গিয়ে ভোলানাথের পু‌জো দেন।

মূলত এই পু‌জোর মাধ্যমে সনাত‌নীরা নি‌জের প‌রিবার–প‌রিজন সহ দে‌শের মঙ্গল কামনা ক‌রে থা‌কেন। আজও এলাকার ইচা‌বিল, সলগই, চাঁদখিরা, সোনা‌খিরা, লাল‌খিরা, আদম‌টিলা, ভুব‌রিঘাট, চাম্পাবা‌ড়ি, লঙ্গাই, সে‌পেনজু‌রি, পুত‌নি, হা‌তি‌খিরা, বৈঠাখাল, বিশনম্বর, শি‌বেরগুল, বাজা‌রিছড়া, লোয়াইর‌পোয়া, ত্রিম‌টি প্রভৃতি স্থা‌নের ম‌ন্দি‌রে ভোলে-ব্যোম পুজো অনু‌ষ্ঠিত হয়েছে।

পুজোয় যা‌তে কোনও ধরনের বিঘ্ন না ঘ‌টে সে ব্যাপা‌রে স্থা‌নীয় প্রশাসনও সজাগ দৃ‌ষ্টি রে‌খেছে। জানা গে‌ছে, এ বছ‌রের হি‌ন্দি সংবৎ স‌নের হিসা‌বে শ্রবণ মা‌সে পাঁচ‌টি সোমবার র‌য়ে‌ছে। ফ‌লে আগাে‌মী সোমবা‌রের পু‌জো শে‌ষে মাসব্যাপী ভোলে-ব্যোম পু‌জোর সমা‌প্তি ঘটবে। আজ বি‌ভিন্ন ম‌ন্দি‌রে বাড়‌তি আকর্ষণ হিসে‌বে মহানাম সংকীর্তন এবং মহাপ্রসা‌দ বিতরণ করা হ‌য়েছে ব‌লে খবর পাওয়া গে‌ছে।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top