News Flash

Image

করিমগঞ্জে স্বাধীনতা দিবস উদাপনের সরকারি কার্যসূচি

করিমগঞ্জ (অসম) ১২ আগষ্ট (হি.স.) : সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জেও আগামী ১৫ আগস্ট ৭৮-তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। করিমগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার মূল অনুষ্ঠান শহরের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯-টায় করিমগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান অতিথির উপস্থিতে সমবেত জাতীয় সংগীত সহযোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ১৫ নম্বর এপিআইআর ব্যাটালিয়ান, করিমগঞ্জ জেলা পুলিশ, সিআরপিএফ জওয়ান, হোমগার্ড, ভারত স্কাউট অ্যান্ড গাইডস, এনসিসি, কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অন্য ২০টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ প্যারেড ও মার্চপাস্ট অনুষ্ঠিত হবে। তার পর অনুষ্ঠিত হবে সংস্কৃতিক অনুষ্ঠান। মৎস্য পালন, কৃষি ক্ষেত্র, বন সংরক্ষণ এবং ক্রীড়া, যোগ ব্যায়াম ও সংস্কৃতিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ  অবদানের জন্য কৃতীদের জানানো হবে সংবর্ধনা। করিমগঞ্জ জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। প্যারেড ও মার্চপাস্ট এবং অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। এর আগে ওইদিন সকাল ৬-টায় জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের সূচনা করা হবে। ৬-টা ৩০ মিনিটে যোগা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের যোগদানে জাতীয় পতাকা সহ প্রভাতফেরী, সকাল ৭-টায় জনসাধারণের বাসভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল-৮ টায় সরকারি ভবন, কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮-টা ২০ মিনিটে নেতাজি ব্যায়াম সংঘের সদস্যদের জাতীয় পতাকা সহ করিমগঞ্জ শহরে দৌড়, সকাল সাড়ে ৮-টায় প্রধান অতিথি কর্তৃক শহরের ডাক বাংলো রোডে অবস্থিত শহিদ বেদিতে মাল্যদান। এদিকে ওইদিন সকাল ১০টায় স্থানীয় জেলা কারাগারে লায়ন্স ক্লাব, রেডক্রস সোসাইটি হাসপাতালে জেলা বাণিজ্যিক সংস্থা এবং সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে রোটারি ক্লাব ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা কর্তৃক বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ফল, মিষ্টি, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হবে। সকাল ১১টায় লাতু মালেগড় শহিদ স্মৃতিসৌধ, বদরপুর দুর্গ ও শ্রীশ্রী রাম-জানকি মন্দির দুল্লভছড়া, যেখানে চরগোলা এক্সোডাস প্রতি বছর স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে স্বাধীনতা দিবস পালন করে। ওই ঐতিহাসিক স্থানগুলিতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হবে। এদিকে বেলা ২-টা ৩০ মিনিটে মহিলাদের মধ্যে প্রদর্শনীমূলক দড়ি টানাটানি প্রতিযোগিতা এবং পুরুষদের মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৫-টা ৪৫ মিনিটে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অবনমন এবং সন্ধ্যা ৬-টায় সরকারি ও বেসরকারি ভবন, জনগণের গৃহ এবং অন্যান্য প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, দেশাত্মবোধক দেওয়াল পেন্টিং, বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনস্থলে উপস্থিত সম্মানিত ব্যক্তিদের গাছের চারা বিতরণ, করিমগঞ্জ পুরসভা থেকে সাফাই অভিযানের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ৭ ব্যাটালিয়ান বিএসএফ-এর পক্ষ থেকে সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অস্ত্রশস্ত্র প্রদর্শন।এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পেন্টিং প্রতিযোগিতা, কলা ও কারু শিল্প প্রতিযোগিতা, ৬ বছরের কম বয়সি শিশুদের ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলার রাজস্ব চক্রগুলিতেও অনুরূপ কার্যসূচি অনুষ্ঠিত হবে। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানগুলিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, জনগণকে যথাযোগ্য মর্যাদায় যথাসময়ে সঠিকভাবে পতাকা উত্তোলন করতে জেলা প্রশাসন থেকে এক আবেদনে আহ্বান জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, কোনও ধরনের ছেঁড়া, নোংরা, বিবর্ণ ও কুচকানো জাতীয় পতাকা উত্তোলন করা যায় না, একে জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন বলে বিবেচিত হয়। তাই জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top