News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে ভিএইচপির দক্ষিণপূর্ব প্রান্তের দুদিবসীয় ষাণ্মাসিক যোজনা বৈঠক, বাংলাদেশে নিৰ্যাতিত হিন্দুদের জন্য জারি হেল্পলাইন

করিমগঞ্জে ভিএইচপির দক্ষিণপূর্ব প্রান্তের দুদিবসীয় ষাণ্মাসিক যোজনা বৈঠক, বাংলাদেশে নিৰ্যাতিত হিন্দুদের জন্য জারি হেল্পলাইন

করিমগঞ্জ (অসম), ১১ আগস্ট (হি.স.) : বিশ্বহিন্দু পরিষদ দক্ষিণপূর্ব প্রান্তের দুদিবসীয় ষাণ্মাসিক যোজনা বৈঠক সম্পন্ন হয়েছে করিমগঞ্জে।শনিবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকেতনের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলন করে এর সূচনা করেছিলেন প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, ক্ষেত্র ধর্ম প্রসার ও প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল এবং প্রান্ত সম্পাদক সমীর দাস। দুদিবসীয় ষাণ্মাসিক যোজনা বৈঠকের আজ রবিবার দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ক্ষেত্র সংগঠন মন্ত্রী ড. দীনেশ তিওয়ারি। দুদিনের বৈঠকে বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা, প্রান্ত ও জেলার বৃত্ত নিবেদন সহ আগামী দিনের যোজনা বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংগঠিত নানা ধরনের নির্যাতনের ঘটনাবলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বহিন্দু পরিষদের কর্মকর্তারা। প্রান্ত সম্পাদক সমীর দাস বলেন, বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে। এটি (০০৯১)(০১১) ২৬১০৩৪৯৫। এই হেল্পলাইন নম্বরে যে কোনও নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত বাংলাদেশে বসবাসকারী বা অবস্থানরত হিন্দু ভাই-বোন ভিএইচপি-র সাথে যোগাযোগ করতে পারবেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ভিএইচপি ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় করে তাঁদের যথাসম্ভব সর্বতোভাবে সাহায্য করার চেষ্টা করবে।এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়েও আলোচনা হয়েছে বৈঠেক। বিশ্বহিন্দু পরিষদের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান প্রান্ত সভাপতি শান্তনু নায়েক।এদিন উত্তর-পূর্বাঞ্চল জনজাতি সেবা সমিতির ২০২১-২৩-এর প্রতিবেদনের উন্মোচন করেন প্রান্ত সংগঠনমন্ত্রী দিলীপ দেব, সভাপতি শান্তনু নায়েক ও সম্পাদক সমীর দাস।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top