News Flash

  • Home
  • বিদেশ
  • পুলিশকে শীঘ্র কাজে যোগ দেওয়ার ফরমান স্বরাষ্ট্র উপদেষ্টার, নইলে নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা

পুলিশকে শীঘ্র কাজে যোগ দেওয়ার ফরমান স্বরাষ্ট্র উপদেষ্টার, নইলে নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা

।। রাজীব দে ।।‘যে সমস্ত মিডিয়া চাটুকারিতা করবে তাদের বন্ধ করে দেওয়া হবে’ঢাকা, ১১ আগস্ট (হি.স.) : যে সকল পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, তাঁদের বিষয়ে আমরা একটি সময় বেঁধে দেব। এই সময়ের মধ্যে তাঁরা কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ এই ফরমান জারি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম শাখাওয়াত হোসেন।আজ রবিবার রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ কর্মীদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম শাখাওয়াত হোসেন।

‘গত ১৫ বছরে দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে পুলিশের একটি গ্রুপ। আপনার নির্দেশনা না মেনে কর্মস্থলে যোগ দেয়নি, বিদ্রোহের ঘোষণা দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন?’ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘আমরা সচিবালয়ে যাব। আলোচনা করে একটি তারিখ ঘোষণা করব। এই তারিখের মধ্যে যদি পুলিশ কৰ্মীরা না আসেন, আমরা ধরে নেব, ‘দে আর ডেজার্টার’। আমার কাছে অনেক মেকানিজম আছে। তাৎক্ষণিকভাবে এই ঘাটতি পূরণ করার অনেক মেকানিজম আছে। আমি এখনই এটা প্রকাশ করতে চাই না। আপনারা দেখতে পাবেন, আগামী সাতদিনের মধ্যে এমন ব্যবস্হা করব যাতে পুলিশ কৰ্মীরা পূর্ণরূপে ফিরতে পারেন। দেখবেন প্রশিক্ষিত পুলিশও চলে এসেছে।’’

এ সময় তিনি আর বলেন, ‘যে সমস্ত মিডিয়া চাটুকারিতা করবে তাদের বন্ধ করে দেওয়া হবে। এটা আমি আপনাদের কাছে প্রমিস করছি। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না, কোনও একটা পক্ষ অবলম্বন করে।’

Releated Posts

ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই ট্রাম্পের, আঞ্চলিক স্থিতিশীলতা ও জ্বালানি মূল্য কমার আশা

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (মেমোরান্ডাম…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠকে ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে আশাবাদ, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় জোর

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

ByByNews Desk Jun 18, 2026

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top