News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ষষ্ঠ তফসিলের অধীনে সমস্ত স্বায়ত্তশাসিত জেলা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত
Image

ষষ্ঠ তফসিলের অধীনে সমস্ত স্বায়ত্তশাসিত জেলা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ১০ আগস্ট: আজ সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সমস্ত স্বায়ত্তশাসিত জেলা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলন শিলংয়ের ত্রিপুরা ক্যাসেলে অনুষ্ঠিত হয়েছে।

এদিনের সম্মেলনে ১০টি ষষ্ঠ তফসিল এলাকার স্বায়ত্তশাসিত জেলা পরিষদের সিইএম এবং সদস্যরা উপস্থিত ছিলেন। ওই সম্মেলনে তিপরা মথার প্রাক্তন সুপ্রিম প্রদোৎ কিশোর দেবর্বমনও উপস্থিত ছিলেন।

এদিনের সম্মেলনে প্রদোৎ কিশোর দেবর্বমন ঐক্য ও সহযোগিতার প্রয়োজনীয়তার উপর ভাষণ দিয়েছেন। পাশাপাশি সকল পরিষদকে সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি উত্থাপন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

তাছাড়া, এদিনের সম্মেলনে সকল পরিষদের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সমন্বয় কমিটি গঠন করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত, সকল পরিষদের মধ্যে সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যেই ওই কমিটি গঠিত হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top