News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে জনগণ

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে জনগণ

আগরতলা, ১০ আগস্ট: পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ফার্মের মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। জানা গেছে, রাজধানী আগরতলা শহরের অদূরে মধুবন শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন এবং মধুবন ঋষিপাড়া সংলগ্ন বগারচতল এলাকায় গড়ে উঠেছে এস এস ব্রিডিং নামক পোল্ট্রি ফার্ম। তবে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন ফার্মটি বহু বছর আগেই স্থাপিত হয়েছিল এবং ঋষিপাড়া সংলগ্ন বগারচতল এলাকায়  একই মালিকের গত ১ থেকে দেড় বছর আগে আরেকটি ফার্ম স্থাপন হয়। ফার্ম গুলি স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন  এলাকায় কোন ধরনের দুর্গন্ধ ছড়াবে না। কিন্তু ফার্মগুলো স্থাপন করার পর ফার্ম থেকে  দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের জন্য এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিক কে জানানোর পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা এই দুর্গন্ধের কথা এলাকার বিধায়ককেও জানিয়েছিলেন  কিন্তু কোন সুরাহা হয়নি।

স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এলাকার মানুষদের সমস্যায় ফেলে মালিক ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে সেটা কখনো মেনে নেওয়া যায় না। স্থানীয় এলাকার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে এলাকার এক পথ চলতি ব্যক্তি ফার্মের এই দুর্গন্ধের জন্য পশ্চিম জেলার জেলাশাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফার্মের বিরুদ্ধে। স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন ফার্ম থেকে যে দুর্গন্ধ এলাকায় ছড়িয়েছে তাতে করে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। 

তাই স্থানীয় এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন প্রশাসন যেন খুব শীঘ্রই এই ফার্ম গুলি বন্ধ করার ব্যবস্থা করে না হয় তাদেরকে এই দুর্গন্ধ থেকে মুক্তি দেয়।

Releated Posts

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top