News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরল সরকারের পাশে আছে কেন্দ্র, ওয়ানাডে গিয়ে আশ্বাস প্রধানমন্ত্রীর
Image

কেরল সরকারের পাশে আছে কেন্দ্র, ওয়ানাডে গিয়ে আশ্বাস প্রধানমন্ত্রীর

ওয়ানাড, ১০ আগস্ট (হি.স.): কেরল সরকারের পাশে আছে কেন্দ্র, ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাডে গিয়ে এমনটাই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “আমি ঘটনার দিন সকালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছিলাম, তাঁকে আশ্বস্ত করেছিলাম আমরা সহায়তা প্রদান করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করব। এনডিআরএফ, এসডিআরএফ, সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার সবাই সাহায্য করার চেষ্টা করেছে। ক্ষতিগ্রস্তদের দ্রুততম সময়ে আমি আশ্বস্ত করতে চাই, তাঁরা একা নন আমরা সবাই তাদের পাশে আছি। কেন্দ্রীয় সরকার কেরল সরকারের পাশে আছে এবং অর্থের অভাবে কোনও কাজ বাধাগ্রস্ত হবে না।”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত কেরলের ওয়ানাডের পরিস্থিতি আকাশপথে ঘুরে দেখেন। পরে বিধ্বস্ত এলাকাতেও যান প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে ছিলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। এরপর তিনি ত্রাণ শিবির ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মানুষজনকেও দেখতে যান। প্রধানমন্ত্রী রদিন পুনচিরিমাত্তম, মুন্ডক্কাই এবং চুরমালার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও পর্যবেক্ষণ করেছেন। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিকেলে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, শুরু থেকেই আমি ভূমিধসের খবর নিচ্ছি। কেন্দ্রীয় সরকারের সমস্ত সংস্থা যারা এই বিপর্যয়ে সাহায্য করতে পারত তারা অবিলম্বে একত্রিত হয়েছিল। এই দুর্যোগ স্বাভাবিক নয়। হাজার হাজার পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেছি। আমি ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করেছি, যারা এই বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। আমি হাসপাতালে আহত রোগীদের সঙ্গেও দেখা করেছি।” উল্লেখ্য, ওয়ানাডে ভয়াবহ এই ভূমিধসে ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। খোঁজ পাওয়া যায়নি বহু মানুষের।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top