News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ ও ১১ আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা হিমাচলে, শিমলা-সহ নানা প্রান্তে দুর্যোগের শঙ্কা!
Image

১০ ও ১১ আগস্ট ভারী বৃষ্টির সতর্কতা হিমাচলে, শিমলা-সহ নানা প্রান্তে দুর্যোগের শঙ্কা!

শিমলা, ৯ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই দুর্বিষহ অবস্থা হিমাচল প্রদেশে, এমতাবস্থায় ১০ ও ১১ আগস্ট পাহাড়ি এই রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিমলা, মানালি, কুল্লু, মান্ডি, সিরমৌর ও চম্বায়। শিমলা ও কুল্লু-সহ রাজ্যের বিভিন্ন অংশে আকস্মিক বন্যা, ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে।বিগত বেশ কিছু দিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে, নানা অংশ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত। পাহাড়ি এলাকায় ভূমিধসের মতো ঘটনাও ঘটছে। ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতি ভারতীয় আবহাওয়া ১০ ও ১১ আগস্ট হিমাচল প্রদেশের রাজধানী শিমলা-সহ রাজ্যের নানা অংশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top