News Flash

Image

মায়ের বকুনিতে আত্মহত্যা ছেলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট:
মোবাইল নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যার পথ বেছে নিল এক কিশোর। ঘটনা মান্দাই এলাকায়। মোবাইল ফোন নিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে অপমানে অভিমানে বিষপানে আত্মহত্যা করল এক কিশোর। কিশোরটির নাম বিশ্বজিৎ দেববর্মা। বাড়ি মান্দাইয়ের নতুন বাড়ি এলাকায়।

জানা যায়,  মা তাকে গালমন্দ করায় অভিমানে বিষ পান করে ফেলে। পরিবারের লোকজনরা তাকে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জিবি হাসপাতালে  স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ বছর বয়সী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top