News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় আবারও আটক ১২ জন বাংলাদেশি নাগরিক 
Image

ত্রিপুরায় আবারও আটক ১২ জন বাংলাদেশি নাগরিক 

আগরতলা, ৪ আগস্ট : ত্রিপুরায় আবারো বাংলাদেশী নাগরিক আটক করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ, টিএসআর ও বিএসএফের যৌথ অভিযানে রাজধানী আগরতলায় রামনগর বর্ডার এলাকা থেকে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।  তাদের মধ্যে ৩ জন মহিলা এবং ৯ জন পুরুষ রয়েছেন।  

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে  প্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা। পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে। আজ তাদের আদালতে পেশ করা হবে। তিনি জানান আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top