News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের উপর অতর্কিত হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই
Image

পুলিশের উপর অতর্কিত হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই

আগরতলা, ২ আগস্ট: পুলিশের উপর অতর্কিত হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে  গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। 

 উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকার গামাইবাড়ি এলাকায় গতকাল একটি বিএসএফের গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্রদের এক বাইকের সংঘর্ষে যান দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে উভয়পক্ষ মিলিত ভাবে এটির মীমাংসাও করে নেয়। তৎসঙ্গে এই যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই সময় স্কুটি নিয়ে যাচ্ছিলেন পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের দুই মদ্যপ ব্যক্তি। সে সময় ওই দুই ব্যক্তি স্কুটি দাঁড় করিয়ে, ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা তেলিয়ামুড়া থানার পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়েন। বারবার পুলিশ ওই দুই ব্যক্তিকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও ওই দুই ব্যক্তি রীতিমতো ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং পুলিশ অফিসার মনোজিৎ দেববর্মার উপর অতর্কিতে হামলা করেন। এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে কর্তব্যরত অবস্থায় থাকা কনস্টেবল রফিক মিয়া ওই দুই ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে কনস্টেবল রফিক মিয়ার মুখেও সজোরে আঘাত করে ওই দুই ব্যক্তি।

ওই ঘটনার পর তেলিয়ামুড়া থানার পুলিশ পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মা নামের ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।

এ বিষয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ সংবাদ মাধ্যমকে জানায়, পার্থসারথী দেববর্মা এবং কমলেশ দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ায় অপরাধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে তেলিয়ামুড়া থানার পুলিশ।

Releated Posts

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

নারাউড়া এলাকায় বিশাল অজগর উদ্ধার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিশালগড়ের নারাউড়া এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুরে এলাকায় অজগরটি…

ByByReshmi Debnath Sep 24, 2026

জিএপি তহবিল বন্ধে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি: অর্থমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্যগুলির জন্য গ্যাপ অ্যাসিস্ট্যান্স ফর স্টেটস বা জিএপি তহবিল বন্ধ…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top