News Flash

  • Home
  • দেশ
  • কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ : শিবরাজ সিং চৌহান
Image

কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ : শিবরাজ সিং চৌহান

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। যতদূর কৃষকদের কল্যাণের বিষয়, এটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন সরকার।” কংগ্রেসকে আক্রমণ করে শিবরাজ সিং চৌহান বলেছেন, “আপনাদের (ইউপিএ) সরকারের সময়, স্বামীনাথন রিপোর্ট ২০০৬ সালে এসেছিল এবং সেই রিপোর্ট অনুযায়ী কৃষকদের জন্য এমএসপি খরচের ৫০ শতাংশ যোগ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁদের (ইউপিএ) সরকার তা প্রত্যাখ্যান করে।”কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, কৃষি পরিকাঠামো তহবিলের অধীনে ৭২ হাজার প্রকল্প দেশজুড়ে তৈরি করা হয়েছে। এর জন্য ৭৬ হাজার কোটি টাকারও বেশি সরকার বিনিয়োগ করছে বলে তিনি জানান। এই প্রকল্পটি ২০২০ সালে শুরু করা হয়, শস্যের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল।  এছাড়াও কৃষিকাজে সৃজনশীল ক্ষমতার প্রয়োগ এবং কৃষি পরিকাঠামোগত উন্নয়নে আরও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল। লোকসভায় এদিন অতিরিক্ত প্রশ্নোত্তরকালে চৌহান বলেন, কৃষকরা যাতে শস্যের প্রকৃত দাম পায় , তার জন্য সরকার সব রকমের ব্যবস্থা চালাচ্ছে ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top