News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ১৪ সদস্যের ত্রিপুরা দল অংশ নিচ্ছে
Image

দিল্লিতে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ১৪ সদস্যের ত্রিপুরা দল অংশ নিচ্ছে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।আগামী ২ থেকে ৪ আগস্ট, নিউ দিল্লির তাল কোটরা ইনডোর স্টেডিয়ামে  অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্টস কাপ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪। এখানে উল্লেখ্য, এই প্রতিযোগিতা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন অর্থাৎ কে আই ও দ্বারা অনুমোদিত l উক্ত ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন-ই বর্তমানে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন দ্বারা স্বীকৃতি প্রাপ্ত একমাত্র সর্বভারতীয় পর্যায়ের ক্যারাটে খেলার প্রকৃত জাতীয় সংস্থা। উক্ত ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ইউনাইটেড অল স্টাইল  ক্যারাটে  ত্রিপুরা অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ত্রিপুরা রাজ্য থেকে ১৪ সদস্যক ত্রিপুরা  ক্যারাটে টিম  অংশ নিতে যাচ্ছে।অংশগ্রহণকারী খেলোয়াড়রা হল: অদ্রিত রায় ভট্টাচার্য, ইভা দেববর্মা, বহ্নি শিখা চক্রবর্তী, হ্যাপি মিশ্র, সুইটি দে, সাথী নাথ, সুপ্রিয়া সিনহা, তৃষিতা পাল, মোনালিসা সিনহা, পৌলমী পাল, প্রিয়াঙ্কা দেবনাথ, ফ্রাঞ্চিস ডার্লং। কোচ সুজিত শীল ও দেবজিৎ দে। আজ, মঙ্গলবার উক্ত ক্যারাটে টিম  আগরতলা থেকে রেলপথে নিউ দিল্লির  উদ্দেশ্যে রওনা হয়। রাজ্য সংস্থার তরফ থেকে অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top