News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোটারি ক্লাবের উদ্যোগে দিব্যাঙ্গজনদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
Image

রোটারি ক্লাবের উদ্যোগে দিব্যাঙ্গজনদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮
রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে  রবিবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হুইলচেয়ার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।

রোটারি ক্লাব অব আগরতলা সিটি বিভিন্ন সামাজিক  কাজকর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে। সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার আগরতলা প্রেসক্লাবে দশটি সংস্থা ও পাঁচজন দিব্যাঙ্গের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। রোটারি ক্লাব অব আগরতলা সিটি এর মধ্যে অন্যতম। তারা সমাজের অবহেলিত মানুষের স্বার্থে কাজ করে চলেছেন ।

প্রসঙ্গক্রমে তিনি বলেন দিব্যাঙ্গরা সমাজের বাইরের কোন লোক নয়। তারাও সমাজের অন্যান্য অংশের মানুষের মতই বিভিন্ন কাজে পারদর্শী। তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠনগুলিকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন মন্ত্রী সান্তনা চাকমা।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top