News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিলা পরিষদের ১১ নম্বর আসনে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী
Image

জিলা পরিষদের ১১ নম্বর আসনে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ১১ নম্বর আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়েছেন। জয় নিশ্চিত বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ১১নং আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃষ্ণজিৎ দাস গণদেবতাদের কাছে ভোট প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন। গণ দেবতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

প্রতিপক্ষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ১১ নম্বর আসনের প্রার্থী কৃষ্ণজিৎ দাস বলেন, তারা অতিথি পাখির মত। ভোট এলেই তাদের দেখা যায়। ভোট শেষ হয়ে গেলে তাদের দেখা যায় না। বিজেপি সারা বছর মানুষের কল্যাণে কাজ করে এবং মানুষের পাশে থাকে। দেশের এবং রাজ্যের সরকার যেভাবে জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করে কাজ করে চলেছে তার নিরিখেই বিজেপি প্রার্থীদের গণদেব তারা বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রচারে  প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন  প্রার্থী সহ সকল  অংশের বিজেপি কর্মীবৃন্দ, যুব মোর্চার মন্ডল সভাপতি মান্না দে  প্রমূখ।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top