News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আন্তর্জাতিক দ্বি দিবসীয় সেমিনার অনুষ্ঠিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আন্তর্জাতিক দ্বি দিবসীয় সেমিনার অনুষ্ঠিত

আগরতলা, ২৬ জুলাই: জাতীয় দার্শনিক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় একলব্য পরিসরে দ্বি দিবসীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আধুনিক যুগে শাঙ্ক দর্শনের প্রাসঙ্গিকতা বিষয়ে প্রায় ৬০ জন অধ্যাপক, অধ্যাপিকা, গবেষক, ছাত্রছাত্রীরা অনলাইন এবং অফলাইনে এই সেমিনারে অংশগ্রহণ করেন।

২৫/০৭/২০২৪ সেমিনারের প্রথম দিনে মুখ্যাতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিভাগের অধিষ্ঠাতা প্রফেসর মদন মোহন ঝা। বিশিষ্ঠাভিষি হিসেবে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রুটগর কার্টনহার্টস। আজ ২৬/০৭/২০২৪, সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ঠ অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন মারিষস, মোকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যক্ষ ড. দবী রাজেন্দ্র কুমার। সম্মানীয় অতিথি রূপে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন সচ্চিদানন্দ মিত্র, তিনি আই.সি.পি.আর সদস্য সচিব।

তাছাড়া মুখ্যাতিথি রূপে উপস্থিত ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. সোমনাথ সরকার। বর্তমান যুগে বেদান্ত দর্শনের বিবিধ বিষয় সমূহ তিনি তার ভাষণে তুলে ধরেছেন। এই অনুষ্ঠানের অধ্যক্ষতা করেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের মাননীয় নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র। তিনি তাঁর ভাষণে আধুনিক যুগে বেদান্ত দর্শনের প্রাসঙ্গিকতা বিষয়ে এই সেমিনারের বিষয়বস্তুর উপর আলোকপাত করেন। করেন এই সেমিনারে সমস্ত গবেষকেরা সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় তাদের গবেষণাপত্র তুলে ধরেছেন। দুই দিনের এই সেমিনারে একলব্য পরিসরের সমস্ত অধ্যাপিকা, অধ্যাপক কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক এই দুই দিনের সেমিনারের যুগ্ম সমন্বয়ক ছিলেন এখন উপ পরিশোধের বেদান্ত বিভাগের অধ্যাপকদ্বয় ড. নেপাল দাস এবং ড. পলাশ সাঁতরা।

Releated Posts

সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top