News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় মহাশ্মশানে বসতে চলছে ইলেকট্রিক চুল্লি, খুশি মহকুমাবাসী
Image

বিশালগড় মহাশ্মশানে বসতে চলছে ইলেকট্রিক চুল্লি, খুশি মহকুমাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৫ জুলাই: বিশালগড় মহাশ্মশানে বসতে চলছে ইলেকট্রিক চুল্লি। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান  নাবাদল বণিকের ঐকান্তিক প্রচেষ্টায় এই ইলেকট্রিক চুল্লি বসতে চলেছে বলে জানা গেছে। দীর্ঘ বছর যাবত বিশালগড়ে মহাশ্মশানের উন্নয়নে স্থানীয় প্রাক্তন বিধায়ক, বিশালগড় পুর পরিষদও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমতাবস্থায় এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ভোলাগিরি এবং তারা নিজের অর্থে ব্যাক্তিগতভাবে বিশালগড় মহাশ্মশানের বিভিন্ন কাজ করান।

বর্তমানে  টি আই ডি সি’র চেয়ারম্যান নবাদল বণিক এগিয়ে এসেছেন বিশালগড় মহাশ্মশানটির উন্নয়নে। উনার একান্ত প্রচেষ্টায় প্রকৃতির দূষণ  নিয়ন্ত্রণ,স্বাস্থ্যের নিরাপত্তা এবং কম খরচে সময় বাঁচিয়ে আধুনিকভাবে মৃতদেহ সৎকারের জন্য বিশালগড় মহাশ্মশানে বসতে চলছে ইলেকট্রিক চুল্লি। নবাদল বণিকের এই উদ্যোগের প্রশংসা পঞ্চমুখ বিশালগড়ের জনগণ।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top