News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বরিষ্ঠ শিক্ষাবিদ এবং বিজেপির নেতা  রসিক রঞ্জন গোস্বামী
Image

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বরিষ্ঠ শিক্ষাবিদ এবং বিজেপির নেতা  রসিক রঞ্জন গোস্বামী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই:  বরিষ্ঠ শিক্ষাবিদ এবং বিজেপির নেতা  রসিক রঞ্জন গোস্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । বুধবার সকাল ৮ঃ০০ তায়  ওনার মরদেহ উত্তর জেলা বিজেপি কার্যালয়ে শ্রদ্ধা অর্পনের জন্য রাখা হয়। তিনি ছিলেন দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের  শিক্ষক এবং এনসিসি এর শিক্ষক। উনার হাতে অনেক ছাত্রছাত্রী রাজ্যের তথা দেশের মুখ উজ্জ্বল করেছে। মনের দিক থেকে তিনি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে দীক্ষিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। 

অবিভক্ত উত্তর ত্রিপুরা অর্থাৎ ধলাই জেলা, ঊনকোটি জেলা এবং বর্তমান উত্তর জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে দুই দুইবার নির্বাচিত হয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, প্রদেশ বিজেপির সহ-সভাপতি পদেও তিনি অধিষ্ঠিত ছিলেন। তিনবার ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন । যখন রাজ্যে ভারতীয় জনতা পার্টির কোন অস্তিত্ব ছিলনা তখন একার দৌলতে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।

 তাই মৃত্যুকালে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন , উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ জেলা এবং মন্ডলের বিভিন্নস্তরের নেতারা ভেঙ্গে পড়ে বুধবার উনার  প্রতি শোক জ্ঞাপন করেন এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ওনার ছোট মেয়ে বর্ণালী গোস্বামী দীর্ঘদিন মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছোট মেয়ের স্বামী জহর চক্রবর্তী উত্তর জেলা বিজেপি দলের সহ-সভাপতি পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে উনি দুই মেয়ে, নাতি নাতনি রেখে গেছেন। উনার মৃত্যুতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি একজন বরিষ্ঠ নেতাকেই হারালো না একজন ভালো মানুষ এবং সমাজের জন্য একজন উপকারী শিক্ষাবিদকে হারালো । ছাত্রছাত্রীরা উনার মৃত্যুতে দলে দলে  শোকগ্রস্ত হয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

Releated Posts

স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…

ByByReshmi Debnath Jun 18, 2026

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top