News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্লাবগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য
Image

ক্লাবগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহবান জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজধানী আগরতলা শহরের পশ্চিম প্রতাপগড়ে প্রতাপ সংঘের উদ্যোগে রবিবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান সামাজিক দায়বদ্ধতার অনুষ্ঠানে পরিণত হয়েছে। রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদানে সমস্ত ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল অংশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন।

এই আবেদনের সাড়া দিয়ে পশ্চিম প্রতাপগড়ের প্রতাপ সংঘ রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, ক্লাব সম্পাদক কমল দেবসহ অন্যান্যরা।

এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উদ্যোক্তাদের এ ধরনের সামাজিক কাজকর্মের ভূয়ষি প্রশংসা করেন। তিনি বলেন একটা সময় ছিল যখন ক্লাবগুলো মাসুল পাওয়ারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বর্তমানে ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজকর্মের প্রতিযোগিতা চলেছে। রক্তদান এ ধরনের সামাজিক কর্মসূচিই অঙ্গ। রক্তদানের মত মোহতে কর্মসূচিতে অন্যান্য ক্লাব সেচ্ছাসেবী সংগঠনসহ সকল স্তরের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top