News Flash

Image

প্রদেশ তৃণমূল ভবনে শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রবিবার চিত্তরঞ্জন রোডে তৃণমূল ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। ১৯৯৩ সালের ২১শে জুলাই পশ্চিমবঙ্গের বুকে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে ১৩ জন তরতাজা যুবক শহীদের মৃত্যুবরণ করেছিলেন।

পরবর্তীকালে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিবছরে একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে আসছে। আজকের দিন সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সামাজিক মাধ্যমে লিখেন ‘২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ।’আজকে পশ্চিমবঙ্গে ব্রিগেডে হতে যাচ্ছে বিশাল সমাবেশ। সেই সমাবেশে অখিলেশ যাদবের উপস্থিত থাকার কথা রয়েছে। আজকের এই শহীদ দিবসকে সামনে রেখে রাজ্য তৃণমূলও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করে। তৃণমূল কংগ্রেস ভবনের সামনে দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

Releated Posts

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top