News Flash

  • Home
  • দেশ
  • কেদারনাথের পথে ভূমিধস, নিহত ও আহত একাধিক তীর্থযাত্রী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ধামির
Image

কেদারনাথের পথে ভূমিধস, নিহত ও আহত একাধিক তীর্থযাত্রী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ধামির

রুদ্রপ্রয়াগ, ২১ জুলাই (হি. স.): বড়সড় দুর্ঘটনা কেদারনাথের পথে। মৃত্যু হল একাধিক তীর্থযাত্রীর, আহত আরও অনেকে। রবিবার সকালে কেদারনাথ যাত্রার পথে চিদওয়াসায় ভূমিধসের জেরে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, কেদারনাথ যাত্রার পথে পাহাড় থেকে ভারী পাথর পড়ার কারণে কিছু তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এসডিআরএফ জানিয়েছে, রবিবার সকালে কেদারনাথ যাত্রার পথে চিদওয়াসায় ভূমিধসের জেরে এই দুর্ঘটনা ঘটে। এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং ৮ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। ভক্তরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ ধাম দর্শন করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top