News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) বাংলাদেশে থেকে ত্রিপুরায় দুইদিনে মোট ১৫০ জন পড়ুয়া ফিরেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ
Image

(Update) বাংলাদেশে থেকে ত্রিপুরায় দুইদিনে মোট ১৫০ জন পড়ুয়া ফিরেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএসএফ

আগরতলা, ২০ জুলাই: আগরতলা- আখাউড়া চেকপোস্ট হয়ে আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ৪৩ জন মেডিক্যাল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। তাছাড়া, বিভিন্ন আইসিপির মাধ্যমে অনেক পড়ুয়ারা ভারতে ফিরছেন। গত দুইদিনে প্রায় ১৫০ জন ছাত্র ছাত্রীরা ভারতে ফিরেছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানালেন বিএসএফের ডিআইজি রাজিব অগ্নিহর্তি। পাশাপাশি,পড়ুয়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ। 

এদিন বিএসএফের ডিআইজি রাজিব অগ্নিহর্তি বলেন, বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে ভারতের শিক্ষার্থীরা বিভিন্ন আইসিপির মাধ্যমে ভারতে ফিরছেন। আজ আগরতলা- আখাউড়া চেকপোস্ট হয়ে নেপাল সহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ১৫০ জন শিক্ষার্থী বৈধ নথি ব্যবহার করে ভারতে ফিরে এসেছেন। আগামীতে আরও ছাত্র ছাত্রীরা ভারতে ফিরবেন। 

এদিন তিনি আরও বলেন, আগত ছাত্র ছাত্রীদের বিএসএফের তরফ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া,  সীমান্তের ওপারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএসএফ। 

তাঁর কথায়, ছাত্রদের সম্ভাব্য সব ধরনের সহয়তার করা হবে এবং বর্ডার গার্ড বাংলাদেশ অফিসারদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি,  রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের জলখাবার এবং পরিবহন সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

তাছাড়া, ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ​​খুলনায় সহকারী হাইকমিশনগুলো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর পর ভারতীয় নাগরিকদের দেশে ফেরত যেতে সহায়তা করছে। বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশন কার্যালয় থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত ৭৭৮ জন ভারতীয় শিক্ষার্থী বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ফিরে এসেছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে নিয়মিত বিমান পরিষেবা প্রায় ২০০ শিক্ষার্থী দেশে ফিরেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়ে যাওয়া ৪০০০-এরও বেশি শিক্ষার্থীর সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। নেপাল ও ভুটান থেকে আসা শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে তাদের ভারতে প্রবেশে সহায়তা করা হয়েছে।

ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলো বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। নির্বাচিত স্থলবন্দর দিয়ে প্রত্যাবাসনের সময় সড়কপথে তাদের যাতায়াতের জন্য প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। ঢাকায় হাইকমিশন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাণিজ্যিক এয়ারলাইন্সের সাথেও সমন্বয় করছে যাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে ভারতে নিরবচ্ছিন্ন ফ্লাইট পরিষেবা নিশ্চিত করা যায়, যা আমাদের নাগরিকরা দেশে ফেরার জন্য ব্যবহার করতে পারেন।

ঢাকায় ভারতের হাইকমিশন এবং বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশন ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য নিচে তালিকাভুক্ত জরুরি যোগাযোগ নম্বরের মাধ্যমে উপলব্ধ রয়েছে:ভারতীয় হাই কমিশন, ঢাকা +৮৮৮-১৯৩৭৪০০৫৯১, ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম +৮৮০-১৮১৪৬৫৪৭৯৭, ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী +৮৮০-১৭৮৮১৪৮৬৯৬,  ভারতের সহকারী হাই কমিশন, সিলেট৷ +৮৮০-১৩১৩০৭৬৪১১ ভারতের সহকারী হাই কমিশন, খুলনা +৮৮০-১৮১২৮১৭৭৯৯

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top