News Flash

  • Home
  • খেলা
  • পখিলা, সীমার জোড়া হ্যাটট্রিক : ফিরতি লীগেও চলমান জয় জম্পুইজলার
Image

পখিলা, সীমার জোড়া হ্যাটট্রিক : ফিরতি লীগেও চলমান জয় জম্পুইজলার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তৃতীয় ম্যাচে জয়ী জম্পুইজলা প্লে সেন্টার। ফিরতি লিগেও চলমানকে একপ্রকার পর্যুদস্ত করে ছেড়েছে জম্পুইজলার মেয়েরা। প্রথম লীগে ৭-০, তো ফিরতি লিগে ৭-১। ব্যতিক্রম একটাই, যে ফিরতি লীগে চলমানের মেয়েরা একটি গোল পরিশোধ করে খেলায় ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। প্রথমার্ধেই আজ, শুক্রবার জম্পুইজলার মেয়েরা তিন-এক গোলে এগিয়ে ছিল। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলের ফিরতি লীগের খেলায় জম্পুইজলা প্লে সেন্টার বড় ব্যবধানে চলমান  সংঘকে পরাজিত করেছে। সকাল 8 টায় ম্যাচের শুরু থেকেই যথেষ্ট প্রাধান্য বজায় রেখে খেলেছে। গোলের শুরু ৪ মিনিট থেকে। ‌ কবিতা দেববর্মার পা থেকে। তবে এরপর গোল করার পুরো দায়িত্ব যেন পখীলা আর সীমা দুজনেই ভাগ করে নেয়। পখীলা ও সীমার জোড়া হ্যাটট্রিক দর্শকদের পাশাপাশি নির্বাচকদেরও নজর কেড়েছে। ‌ পখীলা বোড়ার তিনটি গোল খেলার ১৩, ৪৩ ও ৮৩ মিনিটের মাথায়। অপরদিকে সীমা দেববর্মার তিনটি গোল ৫৩, ৭০ ও ৮০ মিনিটের মাথায়। এদিকে খেলার ৩৩ মিনিটের মাথায় চলমান সংঘের পুনমদীতা দেবনাথ একটি গোল শোধ করে খেলায় ব্যবধান কিঞ্চিত কমিয়ে আনে। দারুন গোল ও হ্যাটট্রিক এর সৌজন্যে সীমা দেববর্মা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের প্রাইজমানি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুশান্ত দাস, সুকান্ত দত্ত ও ইন্দ্রানী দে। দিনের খেলা: জম্পুইজলা প্লে সেন্টার বনাম ফুলো ঝানু ক্লাব, সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top